বহুল আলোচিত পিলখানা হত্যা মামলার রায়ের অনুলিপি বাংলা একাডেমিতে হস্তান্তর করেছে সুপ্রিম কোর্ট।
এই অনুলিপি গ্রহণ করে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকীর বাংলায় লেখা ১৬ হাজার ৫শ ৫২ পৃষ্ঠার রায়ের একটি কপি তার কাছে তুলে দেইয়তা হয়। কপিটি বাংলা একাডেমির পরিচালকের হাতে তোলে দেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
এর আগে গতকাল আলোচিত পিলখানা হত্যা মামলার রায়ের অনুলিপি ঐতিহাসিক দলিল হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটকে হস্তান্তর করা হয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চে গত ৮ জানুয়ারি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আসামির সংখ্যার দিক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা হিসেবে পরিচিত।
বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ আদালতে ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর এই রায় ঘোষণা করেন। এর আগে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদন্ড বহাল রাখেন রায়ে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে।
বার্তা বাজার/এসজে