আগামী তিন বছরের মধ্যে আমরা পেঁয়াজ রফতানিতে সমর্থ্য হব : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাইরের দেশের পেঁয়াজের উপর নির্ভরতা কমাতে নিজ দেশের উৎপাদন বাড়ানোতে জোর দিয়েছে সরকার। চলতি বছরই ২০-৩০ শতাংশ পেঁয়াজ বেশি উৎপাদন হবে। আগামী ৩ বছরের মধ্যেই আমরা পেঁয়াজ রফতানি করতে পারব।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী একথা বলেন।

প্রতিদিন দেশের চাহিদা ৬ হাজার টন হলেও বাজারে আমদানি ছিল ১৫০০ টন। যার জন্য পেঁয়াজের দাম নিয়ন্ত্রণহীন। তবে এবার আমরা নিজেরা পেঁয়াজ উৎপাদন করছি, এবছর ১৫-৩০ শতাংশ পেঁয়াজ বেশি উৎপাদন হবে। আমরা আগামী তিন বছরের মধ্যে আমরা আমদানি থেকে পেঁয়াজ রফতানিতে সমর্থ হব বলেও তিনি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর