র‍্যাগিং করলেই বহিষ্কার নজরুল বিশ্ববিদ্যালয়ে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিষিদ্ধ করে জরুরী নোটিশ দেওয়া হয়েছে। র‍্যাগিং করলেই বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে বলেও নোটিশে উল্লেখ করা আছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে পরপর দুইটি র‍্যাগিং এরমত অপ্রীতিকর ঘটনা ঘটায় আজ মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিভিন্ন বিভাগ থেকে এই জরুরি সতর্কতা নোটিশ প্রকাস করা হয়েছে।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে এন্টি র‌্যাগিং ক্যাম্পেইন চলছে। পরিচিত হওয়ার নামে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সব ধরনের বাজে আচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত করায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত থাকলেই যথাযত ব্যবস্থা নিবে প্রসাসন।

কারও বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হবে। আগামী ১৩ তারিখের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় জড়িতদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচ এম মোস্তাফিজুর রহমান।

নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফারহানা রহমান লিয়োনা জানান, ঘটনার কয়েকদিন আগে থেকেই সিনিয়র আপুরা আমার সঙ্গে খারাপ আচরন করে আসছে। অন্যান্য দিনের মতো ৬ ফেব্রুয়ারি রাতে আমাকে রুম থেকে ডেকে আপুদের রুমে নিয়ে যায়। সেখানে আমাকে অহেতুক বাজে প্রশ্ন করে আমার ওপর মানসিক চাপ সৃষ্টি করে। তাদের চাপে ভীত হয়ে আমি অজ্ঞান হয়ে পড়ি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর