এখন থেকে সব নির্বাচনে অংশ নিবে বিএনপি : মির্জা ফখরুল

ঢাকা সিটি নির্বাচনে সরকার ও ইসির প্রতি আস্থা আরও কমলেও আমাদের দল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ সামনের সকল নির্বাচনে অংশ নিবে। এবং অতীতে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল না বলেও মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় আজ মঙ্গলবার বিকেলে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগেই সিদ্ধান্ত হয়েছে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশ নেব। । উপনির্বাচনগুলোতেও আমরা অংশ নিচ্ছি। সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়নি। আমরা বিশ্বাস করি নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথ নেই। তাই আমরা বারবার নির্বাচনে যাবো।

নেতাকর্মীদেরকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংগঠন যদি শক্ত না থাকে তাহলে কেন্দ্রে দাঁড়াতে পারবেন না। গ্রুপিং বাদ দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, যাতে এই সরকারকে পরাজিত করতে পারি।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর