শূন্য ঘোষিত ঢাকা-১০, বগুড়া-১, বাগেরহাট-৪, যশোর-৬ এবং গাইবান্ধা-৩ আসনগুলোর উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামিলীগ। এ পর্যন্ত ৩২ জন প্রার্থী সংগ্রহ করেছে ফরম। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) একদিনেই বিক্রি হয়েছে ১৪টি ।
আজ, বগুড়া-১ আসনের জন্য মনীনিওয়িওন ফরম কিনেছেন আসনটির প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের স্ত্রী শাহাদারা মান্নান। ঢাকা-১০ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
সংসদ নির্বাচনে লড়তে আওয়ামিলীগের আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
গত কয়েক দিনে ফরম বিক্রি হয়েছিল ১৮টি। আজ একদিনেই বিক্রি হয়েছে ১৪টি।
ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হচ্ছে। আগামী ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম চলবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় গত ৮ ফেব্রুয়ারি শনিবার।
বার্তা বাজার/এসজে