ছোটদের বিশ্বকাপে বাংলাদেশের ছেলেদের কাছে হারের পর এবার বড়রাও হোয়াইটওয়াশ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। এ এক ভায় বিড়ম্বনার করুণ গল্প।
মঙ্গলবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওডিআই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ৬২ রানে বিরাট কোহলিসহ ৩ উইকেট হারিয়ে বড় ঝামেলায় পড়ে যায় ভারত।
এরপর স্রেয়াশ আয়ারের সাথে ১০০ রানের এক দারুন পার্টনারশীপ গড়ে লোকেশ রাহুল। কিন্ত আবার ব্যাটিং-এ বিপর্যয় হয় যখন মাত্র আর মাত্র ১৮ রান যোগ করেই ৪র্থ উইকেটও পরে যায়।
তবে রাহুলের অনবদ্য সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে ভারত।
জবাবে নিউজিল্যান্ডের দুই ওপেনারের ব্যাটিং তান্ডবে উইকেট না হারিয়েই ১০৬ রান যোগ হয় স্কোরবোর্ডে। মার্টিন গাপটিল ব্যক্তিগত ৬৬ রান করে আউট হওয়ার পর অধিনায়ক ক্যান উইলিয়ামসনকে সাথে নিয়ে ৫৩ রানের জুটি তৈরী করে ওপেনার নিকোলাস। ৩১ করে আউট হোন উইলিয়ামসন, মাত্র ১২ যোগ করেই বিদায় নেন রস টেলর।
ওপেনার নিকোলাস ১০৩ বলে ৮০ রান যোগ করে আউট হওয়ার পর ২৫ বলে ১৯ রান করে আউট হোন জেমস নিশাম। দলের স্কোর তখন ২২০।
এরপর টম লাথামের সাথে মিলে দলকে জয় উপহার দিতে মরিয়া হইয়ে উঠেন গ্রান্ডহোম। ২৮ বলে অপরাজিত ৫৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌছে দেয় গ্রান্ডহোম।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড:
ভারত: ৫০ ওভারে ২৯৬/৭ (রাহুল ১১২, স্রেয়াশ ৬২, পান্ডিয়া ৪২, পৃথিশ ৪০; হামিস বেননিটি)।
নিউজিল্যান্ড: ৪৭.১ ওভারে ৩০০/৫ (নিকোলাস ৮০, গাপটিল ৬৬,গ্রান্ডহোম ৫৮*, লাথাম ৩২*, উইলিয়াসমন ২২; চাহাল ৩/৪৭)।
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।
বার্তা বাজার/এসজে