দেশে মাদকসেবী আছে আশি লাখ। প্রতিদিন আড়াইশ কোটি টাকা নষ্ট হচ্ছে মাদকের পিছনে। এই বিশাল জনগোষ্ঠী দেশের উন্নয়নে বড় বাঁধা। মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালই হোকনা কেন তাদের ধরে পোকামাকড়ের মতো ধ্বংস করা হবে, বলে জানিয়েছেন র্যাবের ডিসি ড. বেনজীর আহমেদ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) র্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে বগুড়া সরকারি কলেজ মাঠে তিনি একথা বলেন।
র্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম, র্যাবের এডিশনাল ডিজি (অপারেশন) কর্নেল তোফায়েল সরোয়ার, বগুড়ার ডিসি ফয়েজ আহম্মেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের এআইজি একেএম হাফিজ আক্তার, সরকারি আজিজুল হক কলেজের অধক্ষ্য অধ্যাপক শাহজাহান আলী, এসপি আলী আশরাফ ভূঁঞাসহ আরও অনেকেই তখন সেখানে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে