বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিনদিন অবনতি হচ্ছে। এতটাই খারাপ হচ্ছে যে, বিছানা থেকে বাথরুম দুই-তিন হাত জায়গা হবে তা যেতে ২০ মিনিট সময় লাগে, বলে জানান খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম।
একই সাথে অসুস্থতার কথা ভেবে মানবিক বিবেচনায় তার মুক্তি চাইছে পরিবার।
মঙ্গলবার বিকালে বিএসএমএমইউ-এ চিকিৎসারত কারাবন্ধি খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে এই দাবী জানান উনার বোন সেলিমা ইসলাম।
উল্লেখ্য যে,আজ বিকাল তিনটার দিকে খালেদা জিয়ার সাথে হাসপাতালে দেখা করতে আসেন উনার পরিবারের পাঁচ সদস্য।
বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে আসা পরিবারের ৫ জন হলেন, ছোট ভাই শামীম ইস্কান্দারে স্ত্রী কানিজ ফাতেমা, ভাইপো অভিক ইস্কান্দার, বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম,আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা ও তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান।
বার্তা বাজার/এসজে