প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি, গ্রেফতার ১

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে শমসের আলী (৫০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি রাজবাড়ি জেলার পাংশার লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল মিয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে দেয়া পোস্ট শেয়ার করার দায়ে শমসের আলী (৫১) নামের এক ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে খুলনা নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

‘গত সোমবার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে দেয়া একটি পোস্ট শেয়ার করেন নগরীর স্টেশন রোডের রঙের দোকানের ম্যানেজার শমসের আলী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়’, বলে জানান খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর