বাউলগানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেশীয় সংস্কৃতির রক্ষার্থে মাছরাঙা টিভির সঙ্গীত ভিত্তিক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানা এর ৩য় আসর ২০১৯ এর আয়োজনে রংপুর বিভাগীয় অডিশনে নির্বাচিত হয়ে মুল পর্বে জায়গা করে নিয়েছে লালমনিরহাট জেলার সদর উপজেলার কার্জিটারী গ্রামের ছেলে সুজন চক্রবর্তী।
সুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ৩য় বর্ষের ছাত্র।সে সুনীল চক্রবর্তী ও শিপ্রা চক্রবর্তীর দ্বিতীয় সন্তান। ছোট থেকে যার ধ্যানজ্ঞান শুধুমাত্র সঙ্গীত। স্থানীয়রা জানান সুজন এই অবস্থানের যোগ্য।সে সঙ্গীতের জন্যই তৈরি হয়েছে।
ম্যাজিক বাউলিয়ানায় সুজন এর গান শুনতে চোখ রাখুন প্রতি বৃহস্পতি,শুক্র ও শনিবার সন্ধা ৭.৩০ মিনিটে মাছরাঙা টিভির পর্দায়। সুজন চক্রবর্তী বার্তা বাজার কে জানান তিনি ম্যাজিক বাউলিয়ানার এবারের চ্যাম্পিয়ন হয়ে জেলার সম্মানবৃদ্ধি করতে চায়।তাই সে সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করেছে।
বার্তাবাজার/কেএ