লক্ষ্মীপুরে পুলিশের ওয়্যারলেস নেটওয়ার্ক শক্তিশালী করতে ‘ পুলিশ টেলিকম (বেতার ভবন)’ নির্মাণ করা হচ্ছে। পাঁচতলা বিশিষ্ট এ ভবন নির্মাণে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
পরে নির্মাণ কাজটির সফল বাস্তবায়ন কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পঙ্কজ কুমার দে, ইউনুস এন্ড ব্রাদার্স প্রতিনিধি সাইফ উদ্দিন পিন্টু।
বার্তাবাজার/কেএ