ইবিতে বৈজয়ন্তী উৎসবে ‘নাদানের বিয়ে’ নাটক মঞ্চস্থ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন বৈজয়ন্তী উৎসব উপলক্ষে ‘নাদানের বিয়ে’ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) প্রযোজনায় নাটকটি মঞ্চস্থ হয়।
জানা যায়, বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ হয়। এতে থিয়েটার কর্মীদের অংশগ্রহনে গান, আবৃত্তি এবং একক ও দলীয় নৃত্য পরিবেশিত হয়।

পরে দুপুর ১টায় ‘নাদানের বিয়ে’ নাটকটি মঞ্চস্থ হয়। ইবি থিয়েটারের সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- তন্ময় সেন, এনামুল হক, নিশাত উর্মী, লাবন্য, পিয়াস, সুজন ফাহিমসহ আরো অনেকে।

এছাড়া নাটকের সার্বিক তত্বাবধায়নে ছিলেন- বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি আতিকুর রহমান অনি। নাটকটিতে মূলত বাল্য বিবাহ, স্বামী ও শাশুড়ি কর্তৃক বউ নির্যাতনের কাহিনী সুনিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে দেখা যায়, গ্রামের প্রভাবশালী ব্যাক্তি জোর করে দরিদ্র বাবার কম বয়সী সুন্দরী মেয়েকে তার অপ্রকৃতস্থ ছেলের সাথে বিয়ে দেয়।

পরে বউকে বাড়িতে নিয়ে এসে নানাভাবে নির্যাতন করে। একপর্যায়ে স্বামী ও শাশুড়ীর মাত্রাতিরিক্ত নির্যাতনের ফলে মেয়েটির একটি হাত কেটে বাদ দিতে হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর