সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ১৭

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের নিয়মিত অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্য তক্ষীরার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ উদ্ধার করেছে ৬০ পিস ইয়াবা ১ কেজি গাঁজা ১৫ বোতল ফেন্সিডিল। আটককৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ১ জন, পাটকেলঘাটা থানা থেকে ৩ জন, আশাশুনি থানা থেকে ১ জন ও কালিগঞ্জ থানা থেকে ২ জনসহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আটককৃত ৭ জনের বিরুদ্ধে মাদকের ৫ টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর