লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই

লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে, তা দোকান মালিক ও স্থানীয় কেউ বলতে পারছেন না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ২ টার সময় উপজেলাে সদর খান মোহাম্মাদ সিকদার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মুহুর্তেই পুরো মার্কেটে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

আগ্নিকান্ডের সূত্রপাত সাইফুলের মুদি দোকান থেকে হয়। স্থানীয়রা ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে তাৎক্ষনিক খবর দেয়। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তারা জানান অগ্নিকাণ্ডে ৬ দোকানের মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমান ৫০ লক্ষ টাকা হতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর