পাবনার সদর উপজেলার চর ঘোষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে স্কুল মাঠ প্রঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নাল আবেদিন।
এসময় উপস্থিত ছিলেন, হেমায়েত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা খাতুন এবং স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো: সিরাজুল হক। এ প্রতিযোগিতায় ২২টি ইভেন্টে স্কুলের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বার্তাবাজার/এমকে