দিল্লিতে বড় জয়ের পথে কেজরিওয়ালের এএপি

দিল্লির বিধানসভা নির্বাচনে আবারও জয়ের পথে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি)। ৫৮টি আসনে এগিয়ে রয়েছে দলটি। আর প্রতিদ্বন্দি বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোট গণনা শুরু হয়।

ভোট গণনা শুরুর পর জয়ের আভাস পাওয়ার পর এএপি নেতারা বলেন, সত্যিকার দেশপ্রেম যে মানুষের জন্য কাজ করা তা প্রতিফলিত হয়েছে এই ফলাফলে।

২০১৫ সালের সর্বশেষ নির্বাচনে দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয় পায় এএপি। আর বাকি তিনটি আসন পায় বিজেপি। এবারে তুমুল প্রচারণার পর গত ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুথ ফেরত জরিপগুলোতে এএপির আবারও জয়ের আভাস দিলেও তা প্রত্যাখ্যান করেন বিজেপি নেতারা।

বিজেপির ফলাফল নিয়ে দলটির রাজ্য প্রধান মনোজ তিওয়ারি বলেন, দলীয় কর্মীদের বলতে চাই, এখনই আশা হারানোর কিছু নেই।‘এখন যা দেখতে পাচ্ছি তা বুথ ফেরত জরিপ থেকে অনেক ভালো। অন্তত ২৭টি আসনে ভোটের ব্যবধান সাতশো থেকে এক হাজার।

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় মাত্র ৯ দশমিক ৬ শতাংশ ভোট। আর, এএপি ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পায় আর অপরদিকে বিজেপি পায় ৩২ শতাংশ ভোট।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর