ভারতকে হোয়াইটওয়াশ করতে নিউজিল্যান্ডের লক্ষ্য ২৯৭

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশের মিশন স্বাগতিক নিউজিল্যান্ডের। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয়ের জন্য নিউজিল্যান্ডকে করতে হবে ২৯৭ রান। আাগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারীরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। মাত্র ৩২ রানেই ২ উইকেট হারায় তারা। ওপেনার পৃথ্বী শ এর ৪০ রানের ওপর ভর করে প্রাথমিক চাপ সামাল দেয় সফরকারীরা। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার। ৬২ রান করে শ্রেয়াস ফিরে গেলে পঞ্চম উইকেটে মনিশ পান্ডের সঙ্গে আরো একটি শতরানের জুটি উপহার দেন রাহুল।

ভারতকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে দুর্দান্ত এক শতক তুলে নেন রাহুল। ১১৩ বলে ১১২ রান হামিশ বেনেটের বলে জেমিসনের হাতে ধরা পড়েন রাহুল। তার ইনিংসটি সাজানো ছিলো ৯ চার ও ২ ছক্কার মারে।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় টিম ইন্ডিয়া। মনিশ পান্ডের ব্যাট থেকে আসে ৪২ রান। কিউইদের সফলতম বোলার হামিশ বেনেট ৬৪ রান খরচায় নেন ৪ উইকেট।

ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ২৯৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। এর টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছিলো স্বাগতিকরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর