করোনা ভাইরাস: বেশ কয়েকজন কর্মকর্তাকে পদাবনতি করেছে চীন

করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থতার দায়ে চীনে কয়েকজন কর্মকর্তাকে পদাবনতি করা হয়েছ। এদের মধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও পার্টি সেক্রেটারি। এছাড়াও বেশ কয়েকজনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে চীন। স্থানীয় রেড ক্রসের ডেপুটি পরিচালককেও পদাবনতি করা হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) হুবেই প্রদেশে ১০৩ জন মারা গেছে। একদিনে সেখানে এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বাড়লেও আগের দিনের তুলনায় সোমবার হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা কমেছে ২০ শতাংশ। এ নিয়ে চীনে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৬ জনে।

সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা নিয়ে সমালোচনার মুখে পড়ে চীন সরকার। এই ভাইরাস নিয়ে প্রথম সতর্কবার্তা দেওয়া এক চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে সেখানকার বাসিন্দারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হুবেইসহ বিভিন্ন প্রদেশের শত শত কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার পরও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি শাস্তি দিতে পারে। কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হয়েছে। তাদের কাউকে হয় বরখাস্ত করা হয়েছে নয়তো সতর্ক করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর