পেয়াঁজের দাম বৃদ্ধির পর আবারও হিলিতে কমতে শুরু করেছে পেয়াঁজের দাম। দুই দিনের ব্যবধানে কেজি প্রতি পেয়াঁজে দাম কমেছে ২০ টাকা। কয়েকদিন আগে হিলিতে পেয়াঁজ বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা দরে। বর্তমানে সেই পেয়াঁজ কেজিতে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা।
ক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের দাম কমায় অনেকটাই স্বস্তি ফিরেছে তাদের মাঝে। এরকম দাম স্বাভাবিক থাকলে পেঁয়াজ কিনতে আমাদের জন্য সুবিধা হবে।
খুচরা বিক্রেতা ও পাইকারী ব্যবসায়ীরা জানান, আবহাওয়া ভালো থাকায় বর্তমানে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে। কয় দিন আগে বৃষ্টির কারণে কৃষকরা দেশীয় পেঁয়াজ তুলতে না পারায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় কিছুটা দাম বেড়েছিল।
বার্তাবাজার/এমকে