বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি: ১৫ মৃত, ৬৫ জীবিত উদ্ধার

সমুদ্রপথে অবৈধ ভাবে মালয়েশিয়া গমন কালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোররাত থেকে এপর্যন্ত ৬৫ জন জীবিত ও ১৫জনকে মৃত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা ‘বার্তা বাজার’কে জানান, সোমবার (১০ ফেব্রুয়ারী) টেকনাফ থেকে ছেড়ে আসা অবৈধ ভাবে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই দুটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে দূর্ঘটনার কবলে পড়ে।

ছবি: বার্তা বাজার

সংবাদ পেয়ে মঙ্গলবার ভোররাতে কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে একটি ট্রলার উদ্ধার করে। উদ্ধারকৃত ট্রলার থেকে ৬৫ জন জীবিত ও ১৫ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১২জন নারী ও ৩জন শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা প্রত্যেকে উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানিয়েছে। উদ্ধারকৃতদের পরিবারকে সংবাদ দেয়া হয়েছে।

আইনীপ্রক্রিয়া শেষে তাদের কে পরিবারের হাতে তুলে দেয়া হবে। কোস্টগার্ড ডুবুরি দল অপর নিখোঁজ ট্রলারটি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তবে মৃতদেহের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর