শুল্ক ফাঁকি দেয়ার ৮ বছর পর বিলাস বহুল গাড়ি জব্দ

প্রায় আট বছর ব্যবহারের পর শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে একটি বিলাস বহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গাড়িটি ২০১২ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হয়েছিল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আন্দরকিল্লার ইকুইটি সেন্ট্রাল ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ঢাকার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।

কাস্টমস সূত্র জানায়, এম এ মতিন নামে এক ব্যবসায়ী গাড়িটি ব্যবহার করতেন।

আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, ‘গাড়িটির চেসিস নম্বর অনুযায়ী চাইনিজ গ্রেট ওয়াল কোম্পানির হাভাল এইচ৩ ৪দ্x৪, হলেও এর রেজিস্ট্রেশন হয়েছে হার্ড জিপ টয়োটা এম কর্প ২০০৭ হিসেবে। পাঁচ সিলিন্ডার বিশিষ্ট ২৩৫১ সিসির গাড়িটির রেজিস্ট্রেশন (নম্বর চট্টমেট্রো ঘ ১১-০৯০০) সালে ২০১২ সালে।

তিনি আরও বলেন, ‘গাড়িটি আমদানির সময় প্রায় অর্ধকোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা গাড়িটি জব্দ করেছি।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর