সাতক্ষীরায় বাসের ধাক্কায় পান ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় হানিফ পরিবহনের ধাক্কায় শেখ আব্দুস সাত্তার (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শেখ আব্দুস সাত্তার কুমিরাতেই তার মামার বাড়িতে থাকতেন। তিনি তালা উপজেলার রাড়ীপাড়ার সামছুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেলযোগে কুমিরা বাজার থেকে পান নিয়ে পাটকেলঘাটা বাজারের দিকে যাওয়ার সময় পথিমধ্যে কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর