আজ বসছে পদ্মা সেতুর ২৪তম স্প্যান

আজ মঙ্গলবার পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানো হবে। শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ নম্বর পিলারে বসানো হবে স্প্যানটি। এ মাধ্যমে সেতুর দৈর্ঘ্য পৌনে চার কিলোমিটারের কাছাকাছি পৌঁছাবে।

এতে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ৬শ মিটার। এই স্প্যানটি অস্থায়ীভাবে সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো আছে। পদ্মাসেতুর প্রকৌশল সূত্র জানায়, সকালে ভাসমান ক্রেনে করে স্প্যানটি শরীয়তপুরের দিকে নিয়ে আসা হবে। দুপুর নাগাদ বসানো হবে স্প্যানটি।

সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টির কাজ পুরোপুরি শেষ হয়েছে, বাকি আছে ৪টি পিলারের কাজ। যা শেষ হবে আগামী এপ্রিলে। এরই মধ্যে পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৩টি বসানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর