বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থ হয়ে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ও তার পুত্রবধূ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ঢাকা সিটি করপোরশেন নির্বাচনের প্রচারণার সময় অসুস্থ বোধ করেন। তখনও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর গয়েশ্বর চন্দ্র রায় হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।
বার্তাবাজার/এমকে