আকবর আলীকে বিশ্ব একাদশের অধিনায়ক করলো আইসিসি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে রেকর্ড গড়ে জয় তুলে নিয়ে নিয়েছে বাংলাদেশ। রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ২৩ বল আগেই ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

এরই মাঝে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সেরা ক্রিকেটারদের নিয়ে বিশ্ব একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবং সেই যুব বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপজয়ী দলের নেতৃত্ব দেয়া আকবর আলী।

আইসিসির সেরা একাদশ: যশস্বী জাসওয়াল, ইবরাহিম জাদরান, রাভিন্দু রাসান্থা, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, নিম ইয়ং, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শফিকউল্লাহ ঘাফারি, রবি বিষ্ণই, কার্তিক ত্যাগি, জায়ডেন সিলস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর