বাংলাদেশে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনার আট বছর পূর্ণ হলো আজ। মৃত্যুর আট বছর পেরিয়ে গেলেও হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গড়াতে পারেনি আদালত পর্যন্ত।
সবশেষে সোমবার ৭১বারের মতো পিছিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ রাখা হয়েছে ২৩শে মার্চ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থলে এসে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করার কথা বলেছিলেন।
ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত ভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মো. রবিউল আলমের ওপর।
পরের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ক্রমান্বয়ে একইভাবে আশ্বাস দিয়ে গেছেন। সেই আশ্বাসের কেটে গেল ৮ বছর। গত ৮ বছরে মামলাটির তদন্ত কার্যক্রম ৫ বার হাত বদল হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি