দেখে নিন কেমন ছিল টাইগারদের বিশ্বজয়ের পথচলা

দক্ষিণ আফ্রিকায় বিশ্বজয় করতে গেল জুনিয়র টাইগাররা। ঠীকই ভারতকে হারিয়ে বীরের মতো বিশ্বকাপ জয় করে বিশ্বকে নতুন করে জানান দিল আকবর বাহিনী। কেমন ছিল বিশ্বজয় করার পথ চলা। দেখে নিন এক নজরে-

বিশ্বকাপে বাংলাদেশ পড়েছিলো গ্রুপ সি-তে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ছিল পাকিস্তান, জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ১৩৭ রানের টার্গেটে ডি/এল পদ্ধতিতে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় লাভ করে জুনিয়র টাইগাররা। টাইগারদের পক্ষ্যে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন পারভেজ হাসান ইমন।

প্রথম ম্যাচের জয়ে বেড়ে যায় টাইগারদের আত্নবিশ্বাস।আর সেই আত্নবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের ২য় ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল জুনিয়র সাকিব-তামিমরা। স্কটল্যান্ডের ৯০ রানের টার্গেটে ৭ উইকেটের বিশাল জয় বাংলাদেশে। এই জয়ের সাথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন রাকিবুল হাসান।

বেশি আত্নবিশ্বাস যেন কাল হয়ে দাড়ায় আকবরদের। তাইতো গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে বৃষ্টির কল্যানে বেঁচে যায় পাকিস্তানের কাছে লজ্জাজনক হার থেকে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৫ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করে বাংলাদেশ। তারপর শুরু হয় বৃষ্টি যার ফলে মাঠে গড়ায়নি একটি বলও। এই বৃষ্টি শুধু টাইগারদের হার থেকে বাচায়নি, করে দিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। তারপর শুরু হয় আসল লড়াই। যেখানে সমীকরন হচ্ছে হারলেই বাদ।আর সেখানে প্রথম প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তানজিদ হাসান তামিমের ৮০ আর শাহাদাত হোসেনের ৭৪ রানের হার না মানা ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে রকিবুল হাসানের হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেয়া দুর্দান্ত বোলিংয়ে ১৫৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। বাংলাদেশ জেতে ১০৪ রানের বড় ব্যবধানে।

সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। এবার বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে ৮ উইকেটে ২১১ রানে আটকে যায় কিউইরা। জবাবে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে (১০০) ভর করে ৬ উইকেট হাতে রেখেই জিতে যায় যুবারা। প্রথমবারের মতো নাম লেখায় ফাইনালে।

ফাইনালেই সবচেয়ে বড় পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ। আরও একবার বোলাররা ভরসা দিয়েছেন। ভারতের মতো দলকে তারা ১৭৭ রানেই গুটিয়ে দেন। তবে শক্তিশালী ভারত হাল ছাড়েনি। দারুণ বোলিংয়ে ১৪৩ রানের মধ্যে বাংলাদেশের ৭ উইকেট তুলে নিয়ে শঙ্কায় ফেলে দিয়েছিল টাইগার সমর্থকদের।

মাস ছয়েক আগে এশিয়া কাপে ভারতকে ১০৬ রানে অলআউট করেও ৫ রানে হেরে গিয়েছিল এই যুবারা। তবে এবার আরও বড় মঞ্চে স্নায়ুচাপ ধরে রাখার কাজটা ভালোভাবেই করলো তারা। ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ট্রফিটা হাতে নিয়েই ছাড়লেন অদম্য আকবর আলী, পারভেজ হোসেন ইমনরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর