ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমী মাঠ প্রাঙ্গণে সাড়ম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন। সম্মেলন উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।
এছাড়াও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান ইকুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেগম ঝর্ণা হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ফরিদপুর কোতায়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কে এম সেলিম, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান, ফরিদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জীবন প্রমুখ।
বার্তা বাজার / ডব্লিও.এস