পরিবর্তন করা হলো জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি। ওয়ানডের সিরিজের ৩টি ম্যাচ চট্টগ্রামের পরিবর্তে অনুষ্ঠিত হবে সিলেটে। পুর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে।
সফরের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিবি। তবে কিছুটা পরিবর্তন এসেছে সেখানে। প্রাথমিকভাবে চট্টগ্রামে খেলা হবার কথা থাকলেও, ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। তবে অ্যাচের তারিখে আসেনি কোনো পরিবর্তন।
বিকেএসপিতে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর ২২ ফেব্রুয়ারি মিরপুরে মাঠে গড়াবে একমাত্র টেস্ট। আর সিলেটে ১, ৩ ও ৬ মার্চ দিবা-রাত্রির তিনটি ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এরপর মিরপুরে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/কেএ