প্রত্যেক বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। আর সেই রাজকন্যা যদি থাকে অসুস্থ তাহলে কিভাবে ভালো থাকে বাবা। তেমনি একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আকুতি জানান। বার্তাবাজার পাঠকের জন্যে স্ট্যাটাস টি হুবুহ তুলে ধরা হলো-
আমার মেয়ে জারিন আহমেদ রাফা।কুরবানির ঈদের পরের দিন আমার মেয়ে এই পৃথিবীতে এসেছে। তখন কেউ বুঝি নাই যে আমার মেয়ে বিরল রোগ নিয়ে পৃথিবীতে এসেছে। এমন রোগ বাহিরের দেশে হয়ে থাকে বাংলাদেশে যেটা নতুন বিরল রোগ যার নাম বিলিয়ারি এটরেসিয়া।
এই রোগ শুধু বাচ্চাদেরই হয়ে থাকে। ওর বয়স দিন দিন বাড়ছে রোগ টাও জেকে বসেছে।লিভার কাজ করছে না,তাই সাদা পায়খানা হচ্ছে, প্রচুর জনডিস,প্রসাব ঘাড় হলুদ,মুখে জিহবায় ঘা,মাথায় ঘা,বিলুরুবিন বাড়াতে সারা মাথা মুখ পা ও চুলকায়, শরীরের অন্য অঙ্গ ধরতে পারে না তাই আমি বুঝতে পারিনা আর কোথায় ওর চুলকায় বা কষ্ট হয়,দুই রানের চিপায় ঘা,কাশি,ঠান্ডা, দম বন্ধ হয়ে যায়, পেট ফুলে যাচ্ছে, হাত পা শুকিয়ে যাচ্ছে।
সব রোগ ওর ছোট্ট শরীরে বাসা তৈরি করে ফেলছে।
ইতি মধ্যে আমরা দুই হসপিটালে এডমিট ছিলাম ভেবেছিলাম ভালো হয়ে যাবে কিন্তু না ডাক্তার জানিয়েছেন এই রোগের চিকিৎসা বাংলাদেশে সম্ভব না যতো দ্রুত বাহিরের দেশে নিয়ে লিভার ট্রানসপালনট করতে হবে।দুই মাস বয়সে একটা কাসাই অপারেশন করতে হয় ওটা করলে আমরা হাতে কিছু মাস সময় পেতাম লিভার ট্রানসফার করার জন্য কিন্তু ওই অপারেশন না করার জন্য হাতে আর সময় নাই ছয় মাসের মধ্যে এই রোগের চিকিৎসা করাতে হয়।প্রায় ১৯ জন ডাক্তার দেখিয়ে ফেলেছি।
ভারতের কিছু হাসপাতালের সাথে যোগাযোগ করেছি তারা বলছে ৬৫/৭০ লাখ খরচ হবে বাংলাদেশের টাকায়।আমাদের পাসপোর্ট পেনডিং এ আছে হয়ে গেলে ইমারজেন্সি মেডিকেল ভিসা ২/৩ দিনেই পাব ইনশাআল্লাহ। আমার পরিবারের একার পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব নয়।বিদেশে যদি সাহায্য চেয়ে তাদের সন্তান কে বাঁচাতে পারে তাহলে আমিও পারব আমার মেয়ে কে বাঁচাতে। আমার বিশ্বাস তাদের মতো আমি ও সরকার,মনএী,বন্ধু মহল,আত্মাীয় সবার কাছ থেকে সাহায্য পাব ইনশাআল্লাহ।
#বিকাশঃ০১৬৮৪১০৯০৭০
#রকেটঃ০১৮৭১১৮০০৬১২
#নগদঃ০১৭২৪৮০৮৮৭৩
#ডাচ_বাংলা_ব্যংক (আশকোনা ব্রাঞ্চ)
হিসাব নংঃ ২০২ ১৫১ ০১৭৭৮১৫
#ডাচ_বাংলা_ব্যংক (মিরপুর ১০ ব্রাঞ্চ)
হিসাব নংঃ ১৬৪ ১০১ ০৪৫৯৬৯৪
যোগাযোগের জন্যঃ ০১৭১২৪২২৫৩৯
মিরপুর ১৪ ঢাকা ১২০৬
ফেসবুক লিঙ্ক-https://www.facebook.com/donate/118799159558674/
বার্তাবাজার/কেএ