নারী মুক্তিযোদ্ধা সাফিনা লোহানী আর নেই

সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বাসিন্দা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর স্ত্রী সমাজসেবী, নারীনেত্রী, সিরাজগঞ্জের মহুকুমা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা, বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদায় সংগঠক, উত্তরণ মহিলা সংস্থার পরিচালক সাফিনা লোহানী (৬৫) সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাদ যোহর মালশাপাড়া কবরস্থানে মরহুমের নামাযে জানাযা এবং দাফন কার্য সম্পন্ন করা হবে। সাফিনা লোহানী উল্লাপাড়ার ছোনতলা গ্রামের কামাল লোহানী, ফতেহ লোহানী, ফজলে লোহানীর পরিবারের সদস্য। মরহুমের বাবা ছিলেন শওকত আলী খান লোহানী ও মাতা ছিলেন মোছাঃ শিরিন বেগম।

তিনি ১৯৫৩ সালে ১ সেপ্টেম্বর লোহানী পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৬৯ সালে সে সময়ের ছাত্রনেতা আমিনুল ইসলাম চৌধুরীর সাথে তার বিয়ে হয়। তিনি ১ ছেলে ২ মেয়ের জননী। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী, আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি, সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য, জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সদর উপজেলার চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন শোক প্রকাশ করেছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি একুশের কর্মসূচী চলাকালিন মরহুমার মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করেন এবং জোটের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে স্মরণসভা আয়োজনের ঘোষনা দিয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর