কীটনাশক পান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

লোহাগাড়া উপজেলার পুটিবিলায় বিষপানে ইয়াছমিন আকতার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। ১০ ফেব্রুয়ারি ( সোমবার) বিকাল ৫ টার দিকে গৌড়স্থান ছিড়ামুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, মেয়েটি কলাউজান ইউনিয়নের হরিণাবিল এলাকার রিক্সা চালক শাহ আলমের কন্যা। তারা নতুন বাড়ি করে গৌড়স্থান ছিড়ামুড়া এলাকায় বসবাস করে।

নিহতের মা কমরু বেগম বলেন, ঘটনার দিন বিকালে সবার অজান্তে ঘরে রক্ষিত কীটনাশক বিষ পান করে অসুস্থ্য হয়ে পড়ে ইয়াছমিন। আমার ছোট ছেলে আরিফুল ইসলাম বিষয়টি টের পেয়ে চিৎকার করলে; পরিবারের লোকজন মিলে ইয়াছমিনকে সংকটাপন্ন অবস্থায় দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব রহমান চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রী মারা যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর