বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়কে। বৃহস্পতিবার তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
নিপুন রায় তাকে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর একটায় নভোএয়ারের একটি ফ্লাইটে স্বামী ও মেয়েকে নিয়ে তার কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে বলা হয়, মামলা থাকায় তাকে বিদেশ যেতে না দেয়ার নির্দেশনা আছে। তাই যেতে দেয়া হয়নি। পরে স্বামী ও মেয়ে চলে গেলেও বিমানবন্দর থেকে ফিরে আসেন নিপুন রায়।