আকবর আলীর নেতৃত্বে বিশ্বকাপ একাদশে তিন বাংলাদেশি

পর্দা নামলো যুবাদের বিশ্বকাপের। কতই না রটনা,কতই না ঘটনার জন্ম দিলো এবারের বিশ্বকাপ। তারই মাঝে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই দলে চ্যাম্পিয়ন বাংলাদেশের আছেন তিনজন ও রানার্সআপ ভারতের তিনজন জায়গা করে নিয়েছে। অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আকবার আলী।

গতকাল রোববার পচেফস্ট্রুমে ভারতকে যুব বিশ্বকাপের ফাইনালে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতান আকবর আলী। এ জন্য টুর্নামেন্ট সেরা দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তাকে।

বিশ্বকাপ সেরা দল : মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), ইয়াশবি জয়সওয়াল (ভারত), ইব্রাহীম জাদরান (আফগানিস্তান), রাবিন্দু রাশান্থা (শ্রীলঙ্কা), শাহদাত হোসেন (বাংলাদেশ), নাইম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), শাফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), আকবর আলী (বাংলাদেশ, অধিনায়ক), রাবি বিষনুই (ভারত), কার্তিক তিয়াগি (ভারত), আকিল কুমার (কানাডা), জায়দিন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর