প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে চীনে একদিনেই ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে দেশটিতে । এ পর্যন্ত অন্তত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। সেখানে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
করোনার উৎপত্তিস্থল চীনে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। বাড়ছে মৃতের সংখ্যা।
প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্মিত অস্থায়ী হাসপাতালের কার্যক্রম চলছে পুরোদমে। তবে এখনো ভুতুরে পরিবেশে খা খা করছে রাস্তাঘাট।
করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে এমন ঝুঁকিপূর্ণ বিশটি দেশের মধ্যে ভারতের নাম উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় নেই বাংলাদেশ। জার্মানির এক গবেষনায় এ তথ্য জানানো হয়।
করোনা ঝুঁকিপূর্ণ এমন ২০ টি দেশের তালিকায় ১৭ নম্বরে অবস্থান করছে ভারত। জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এ সমীক্ষার সংক্রমণ সূচকে সবার ওপরে রয়েছে থাইল্যান্ড।
বার্তা বাজার / ডব্লিও.এস