নারায়নণঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আটি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি চাপাটি, অত্যাধুনিক সুইস গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শরিফ (৩৮) সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।

জানা যায়, রোববার রাতে আটি এলাকার মনোয়ারা জুট মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবস্থান করছিল শরিফ। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর