চুয়াডাঙ্গায় সকল সড়ক থেকে অবৈধ যানবহন বন্ধে পুলিশের সচেতনতামূলতা মাইকিং লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এই প্রচারিভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
উদ্বোধনের পর পুলিশ সুপার সড়ক থেকে অযান্ত্রিক যান অপসারণ ও ব্যবহার বিষয়ক সচেতনমূলক লিফলেট বিতরণ করেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক জেলার প্রধান ৫টি প্রধান সড়কসহ সব সড়ক থেকে শ্যালোইঞ্জিনচালিত সকল ধরণের নসিমন, করিমন, আলমসাধু ও ভটভটি বন্ধে আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে লাগাতার অভিযান চালানো হবে। তার আগে এসব যানবাহনের মালিক ও ব্যবহারকারীদেরকে সচেতন করতে আমরা ৪দিন সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। এই চার দিন জেলার চারটি উপজেলাতে এ কার্যক্রম চলবে। এরপর থেকে কোন ভাবেই সড়কে এসব অবৈধ যানবাহন চলতে দেওয়া হবে না। এ ক্ষেত্রে সড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আইনের কঠোর প্রয়োগ করা হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস