ড. কামালকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : ডেপুটি স্পিকার

ড.কামালকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি এবং বিএনপি-জামায়াতের পায়ের নিচে বর্তমানে কোনো মাটি নেই।৩০ লাখ মানুষ যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজের নতুন বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.কামালকে উদ্দেশ্য করে ফজলে রাব্বী মিয়া বলেন, রাজাকার আলবদর বিএনপি-জামায়াতের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে যেসব ন্যক্কারজনক কথাবার্তা আপনি (ড.কামাল) বলেছেন, তার জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। নইলে জনগণ খুব শিগগিরই এর জবাব দেবে।

রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উম্মেশ চন্দ্র লোধের সভাপতিত্বে ও রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র বেলাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়াম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে স্থানীয় সাংসদ ড.আনোয়ার খানের উদ্যোগে ও প্রধানমন্ত্রীর সৌজন্যে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ডেপুটি স্পিকার।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর