ঢাকার ধামরাইয়ে দ্রুতগামী বাসের চাপায় এক নারী নিহত এবং এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম জহুরা বেগম (৩২)। তিনি উপজেলার বালিয়া ইউনিয়নের মহিশাষী এলাকার ইদ্রিস আলীর স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে একটি অটোরিক্সায় পরিবারের সদস্যদের নিয়ে বাসায় ফিরছিলেন জহুরা বেগম। পরে অটোরিক্সাটি মহিশাষী বাজার এলাকায় পৌঁছালে এস.বি লিংক পরিবহণের একটি দ্রুতগামী বাস পিছন থেকে অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় অটোরিক্সায় থাকা বাকী ৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে, ধামরাই থানার উপ-পরিদর্শক মোঃ আবু সাইদ জানান, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করা সহ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘাতক বাস ও এর চালক কাইয়ুমকে (৩৩) আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে