রূপগঞ্জে ৩ হাজার ব্রয়লার মুরগীসহ তিনতলা খামার পুড়ে ছাঁই

নারায়ণগঞ্জে রূপগঞ্জের তিন হাজার ব্রয়লার মুরগীসহ তিনতলা টিনসেড খামার পুড়ে ছাঁই হয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদীর পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে খামারির মুরগী, খাদ্য ও সরঞ্জাম পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামারের মালিক।

ক্ষতিগ্রস্থ্য খামারী রাসেল মোল্লা জানান, তার মালিকানাধীন ফাহমিদা এন্টার প্রাইজ নামে একটি ব্রয়লার মুরগী ফার্মে বিগত ৮ বছর ধরে ভাড়া নেয়া জমিতে ৩ তলা টিনসেড ভবন করে মুরগী উৎপাদন ও বিক্রয় ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো রোববার রাত ১২টার দিতে ঘুমাতে যান।

তিনি স্থানীয়দের কাছে জানতে পারেন তার খামারের আগুন লেগেছে। রাসেল মোল্লা ঘটনা তার খামার আগুনে পুড়তে দেখে কা ন ফায়ার সার্ভিসকে খবর দেন। কা ন ব্রীজ থেকে রূপগঞ্জ আসার পথে রাস্তায় সমস্যা থাকায় সময়মতো তারা ঘটনাস্থলে পৌছাতে পারেনি।

ততোক্ষণে তার খামারের সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। এ খামার গড়তে এনজিও আশা, কারিতাস, জননী, একতাসহ বিভিন্ন সমবায় সমিতি থেকে প্রায় ১০ লাখ টাকা ঋন নিয়েছেন। এছাড়া জমি বিক্রির টাকায় এ খামার গড়া হয়েছে।

আগুন লেগে খামারে থাকা ৩ হাজার মুরগী, এর খাদ্য, ৩ তলা টিনসেড ভবনসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে রাসেল মোল্লা দাবি করেন। তবে রাতের আধারে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা কররা হচ্ছে। এবিষয়ে ভুক্তভোগী রাসেল মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার হাবিব মোহাম্মদ সামাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সঠিক সময়ে রওনা হই। কিন্তু ডেমরা কালীগঞ্জ সড়কের জাঙ্গীর এলাকার সড়কে ভাঙ্গা থাকার কারণে ঘটনাস্থলে পৌছঁতে দেরী হয়। ততোক্ষণে খামারের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে কাউকে জড়িত থাকার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #####

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর