সিটি নির্বাচনে ৪’শ হিজড়া ভাড়া করে আতংক সৃষ্টি : থানায় জিডি

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে লাঠিম মার্কা নিয়ে  স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইয়াছিন মোল্লা।
তিনি নব নির্বাচিত নতুন কাউন্সিলর আবুল কাশেম এর বিরুদ্ধে অভিযোগ এনে এবং তার জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩ ফেব্রুয়ারী আদাবর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডাইরি নং -১১৪।

 

তিনি প্রধান নির্বাচন কমিশন বরাবর একটি লিখিত আবেদন করে বলেন, ৩০ নং ওয়ার্ডের ভোটের পর আমরা ৪০ টি কেন্দ্রের মধ্যে মাত্র ১০টি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল আমাকে জানানো হয়নি। তাছাড়াও তিনি অভিযোগ এনে বলেন, নির্বাচনের দিন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবুল কাশেম তিনি তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে আমার ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং তিনি কৌশল অবলম্বন করে প্রায় ৪শত হিজড়া ভাড়া করে এনে এলাকায় আতঙ্ক তৈরি করেন। আমার ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট  দিতে না পারে তার জন্য প্রতিটি কেন্দ্রে সন্ত্রাসী বাহিনী বসিয়ে পাহাড়া ও অস্ত্রের মহড়া দেন। তিনি এ ব্যাপারে টহলরত র্যাব বা ম্যাজিষ্ট্রেট কে জানিয়েছেন কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বার্তা বাজারকে বলেন, আমি বার বার র্যাব, পুলিশ ও ম্যাজিষ্ট্রেট কে জানিয়েছি। তারা কোন ব্যবস্থা নেয়নি বরং প্রশাসন এসে আমার কর্মী ও আমার ছেলেকে মেরে আহত করেছে। কোন উপায় না পেয়ে আমি ৯৯৯ এ কল দেই। কিন্তু তারাও আমাকে কোন সাহায্য করেনি। এই নিয়ে আমি জীবন শঙ্কায় আছি। কারণ তারা ভূমিদস্যু, ক্যডার বাহিনী লালন পালন করে। যা ইতপূর্বে বিভিন্ন পত্র পত্রিকা ও টেলিভিশনে দেশের সকল মানুষ দেখতে পেয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে নিবেদন করে বলবো, এই সব ভূমিদস্যু ও খারাপ লোকদের হাতে ক্ষমতা তুলে না দিয়ে দলকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কমুক্ত করবেন। আমি নির্বাচন কমিশনের বরাবর দরখাস্ত করেছি। তারা যেন অন্তত আমার এই ওয়ার্ডে পুনরায় নির্বাচন দেয়। 

বার্তাবাজার/এসজে 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর