কারা হেফাজতে মৃত্যু পুলিশ কনস্টেবল আসামীর

সোমবার (১০ই ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে থাকা অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘটেছে। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম (২৯) মাদক মামলার আসামী হয়ে কারাগারে ছিল।

কারাগার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজী মামলায় আসামি হিসেবে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসে। সোমবার দুপুরে আসাদুল ইসলাম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার জানিয়েছেন, ময়নাতদন্ত ও সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর