শুক্রবার তৃতীয় বিয়ে করছেন শ্রাবন্তী!

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আবার বিয়ের পিঁড়িতে বসছেন। শুক্রবার (১৯ এপ্রিল) গোপনে বিয়ে করতে যাচ্ছেন টলিউডের এই সুঅভিনেত্রী। এমন খবর প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম।

সেখানে বলা হয়, শ্রাবন্তীর হবু স্বামীর নাম রোশন সিংহ। একটি বিমান সংস্থার কেবিন ক্রুর পদে রয়েছেন তিনি। রোশন সিংহ পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে। একটি বিলাসবহুল রেস্তোরাঁয় পয়লা বৈশাখে রোশনের সঙ্গে শ্রাবন্তীর বাগদানও হয়েছে।

তবে রোশনের আদি বাড়ি চণ্ডীগড়েই বিয়ে করতে চলেছেন তাঁরা। শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত ছিলেন রোশন। চার মাস আগে রোশনের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। প্রথম বন্ধুত্ব ও পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। তাঁদের রয়েছে ঝিনুক নামের একটি ছেলে রয়েছে।

রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তাঁরা।

গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। এরপর গণমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে একদম কথা বলেননি তিনি। হঠাৎ করেই জানা গেল, বিয়ে করতে চলেছেন টলিউডের জনপ্রিয় এই নায়িকা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর