যুব ক্রিকেট দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সংবর্ধনা দেয়া হবে: ওবায়দুল কাদের

যুব বিশ্বকাপে শক্তিশালী ভারতকে পরাজিত করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন। বিশ্বকাপের শিরোপা জেতায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুবিধামত সময়ে একটা দিনে এ সংবর্ধনা দেয়া হবে।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর এমন একটি বিজয় এনে দেয়ার জন্য বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুবিধামত দিনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। যেভাবে বাংলাদেশ ক্যাপ্টেন অত্যন্ত দৃঢ়তার সাথে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তা সত্যিই প্রশংসনীয় বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর