পটুয়াখালীতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন আইজিপি

পটুয়াখালীতে জেলা পুলিশের অবকাঠামোগত ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (১০ ফেব্রুয়ারী) পটুয়াখালী পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি।

এসময় পটুয়াখালী পুলিশ লাইন্স অস্ত্রগার এর নতুন ভবন উদ্বোধন, পুলিশ অফিসার্স মেস এর ভিত্তি প্রস্থর স্থাপন, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) এর ভিত্তি প্রস্থর স্থাপন,জেলা ট্রাফিক অফিস এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র জনাব মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান  এডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী ইকবাল, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন কলের পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল কুদ্দুস।

 

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর