ঢাকার সাভারের বিভিন্ন কৃষি জমি পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় তিনি কৃষকদের সাথে কথা বলে ফসলের উৎপাদন ও তাদের খোঁজ খবর নেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টপাড়া এলাকার কৃষি জমি পরিদর্শন করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী জানান, মুজিব বর্ষ উপলক্ষে দেশের ৬৮ হাজার গ্রামে গৃহহীন ও ঝুঁকিপুর্ন ঘরে বসবাসকারীদের নতুন করে দুর্যোগ সহনীয় ঘরের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিশটি প্রকল্প গ্রহণ করেছে। যার মধ্যে অন্যতম, গৃহহীনদের সবাইকে দুর্যোগ সহনীয় পাকা ঘর করে দেওয়া। বাংলাদেশে বর্তমান সময়ে কোন মানুষ গৃহহীন থাকবে না। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এবং এর ধারাবাহিকতা রক্ষায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে চলেছে।
ডাঃ এনাম বলেন, এই সরকারের সময় কৃষকরা বিনামূল্যে সার বিজসহ নানা উপকরণ পেয়ে থাকেন। কৃষকের পাশে সরকার সবসময় আছেন। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, হঠাৎ পল্লী গ্রামে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কৃষকরা ভীড় জমান এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় কৃষকদের কথা শুনে তাৎক্ষণিক ভাবে সমস্যা সমাধান করে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
মন্ত্রীর সাথে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।