কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৩০) নামে ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের ভাষ্যমতে নিহত ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত ছিল বলে জানা গেছে।
উপজেলার লেদার নুরালী পাড়া পাহাড়ে সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মীর্জা শাহেদ ।
এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। এসময় র্যাবের ২ সদস্য আহত হয়।
জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদার নুরালিয়া পাড়া গ্রামের মকতুল হোসেনের ছেলে নিহত আমিন ডাকাত। দীর্ঘদিন ধরে নিজের দলবল দিয়ে পাহাড়ী এলাকায় দুর্ধর্ষ করে আসছিল আমিন।
তখন গুলিবর্ষন করতে করতে আরো ৬/৭ জন ডাকাত পাহাড়ে পালিয়ে যায় বলে জানায় র্যাব। এ সময় র্যাবের ২ সদস্য আহত হয়।
ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়াটারগান, ওয়ান শুটারগান, ৪টি তাজা কার্তুজ, ৩টি খালিখোসা, ম্যানিব্যাগ, টাকা, মিয়ানমারের সিম ও টেলিটক সিম উদ্ধার করা হয়।