আর নেই শৈত্যপ্রবাহের সম্ভাবনা, চলতি সপ্তাহেই বাড়বে তাপমাত্রা

চলতি সপ্তাহ থেকেই দেশের অধিকাংশ যায়গায় তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং শীতের তীব্রতা কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবুল কালাম ।

আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে চলতি সপ্তাহে উত্তরাঞ্চল ছাড়া দেশের অধিকাংশ অঞ্চলে শীতের তীব্রতা কমতে শুরু করবে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে উত্তরাঞ্চলেও শীতের তীব্রতা কমতে থাকবে। তবে সারা মাসজুড়ে অল্প শীত অনুভূত হলেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

সোমবার সকালে  তেঁতুলিয়ায় ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় তখন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

চট্টগ্রাম , বরিশাল, ও খুলনা  বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর