সারা দেশের ন্যায় পঞ্চগড়েও হাম-রুবেলা ও ইপিআই কর্মসূচী বর্জন করেছে স্বাস্থ্য সহকারীরা।
কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে সারাদেশ ব্যাপী বেতন স্কেল আপগ্রেডেশন সহ টেকনিক্যাল পদমর্যাদা আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং এবং ২২ ফেব্রুয়ারী হতে পূর্বের স্থগিত করা ইপিআই সহ সকল প্রকার কার্যক্রম দাবী আদায়ের লক্ষে কর্ম-বিরতি পালন করছে ।
আজ সোমবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়শন পঞ্চগড় জেলা শাখা এ কর্মসূচী পালন করছে।
পরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন পঞ্চগড় এর সাধারণ সম্পাদক খাজা ময়েন উদ্দিন আহমেদ বলেন সারা দেশের ন্যায় পঞ্চগড়েও ১০-১১ ফেব্রুয়ারী হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং এবং ইপিআই কর্মসূচী বর্জন করেছি আমরা। তবে আগামী ২২ ফেব্রুয়ারী হতে সকল কাজ পূর্ণ বর্জন কর্মসূচী পালন করব।এর আগে কয়েকদিন আংশিকভাবে আমাদের সকল কাজ বর্জন পালন করা হবে।
এ সময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন পঞ্চগড় এর সভাপতি মো রফিকুল আলম সহ সকল স্বাস্থ্য সহকারীরা।
বার্তা বাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।