গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামের (৫৭) মৃত্যু হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) জহিরুল ইসলাম রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার এ তথ্য জানিয়েছেন।
জহিরুলের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলায়। ১৯৯৯ সালের ১৯ জুলাই থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।
জেলার সালমা আক্তার জানান, জহিরুল ইসলাম রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এমকে